সদস্যপদ নবায়ন ও চাঁদা পরিশোধ সংক্রান্ত নির্দেশনা
এতদ্বারা জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এর বিধান অনুযায়ী সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম চলমান রয়েছে।
১। ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত সদস্যপদ নবায়নকৃত সদস্যদের জন্য:
যেসব সদস্যের সদস্যপদ ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত হালনাগাদ রয়েছে, তারা ২০২৫-২০২৬ অর্থবছরের সদস্যপদ নবায়ন ফি বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা নিম্নোক্ত ব্যাংক হিসাবে জমা প্রদান করবেন।
২। বকেয়া সদস্যপদ নবায়নের ক্ষেত্রে:
যেসব সদস্যের সদস্যপদ ২০২৪-২০২৫ অর্থবছরের পূর্ববর্তী কোনো অর্থবছর থেকে বকেয়া রয়েছে, তাদেরকে বকেয়া সকল বছরের চাঁদা পরিশোধ করে সদস্যপদ হালনাগাদ করতে হবে।
বকেয়া চাঁদার হার নিম্নরূপঃ
- সহযোগী সদস্য : প্রতি বকেয়া অর্থবছরের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা।
- সাধারণ সদস্য : প্রতি বকেয়া অর্থবছরের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা।
এর সাথে ২০২৫-২০২৬ অর্থবছরের নবায়ন ফি বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা পরিশোধ করতে হবে।
উদাহরণ-১ (সহযোগী সদস্য):
যদি কোনো সহযোগী সদস্যের সদস্যপদ সর্বশেষ ২০২২-২০২৩ অর্থবছরের পূর্ব পর্যন্ত নবায়নকৃত থাকে, তাহলে তাকে নিম্নরূপ চাঁদা পরিশোধ করতে হবে—
- ২০২২-২০২৩ = ৫০০/-
- ২০২৩-২০২৪ = ৫০০/-
- ২০২৪-২০২৫ = ৫০০/-
- ২০২৫-২০২৬ (নবায়ন ফি) = ৫,০০০/-
মোট পরিশোধযোগ্য = ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা।
উদাহরণ-২ (সাধারণ সদস্য):
যদি কোনো সাধারণ সদস্যের সদস্যপদ সর্বশেষ ২০১৯-২০২০ অর্থবছরের পূর্ব পর্যন্ত নবায়নকৃত থাকে, তাহলে তাকে নিম্নরূপ চাঁদা পরিশোধ করতে হবে—
- ২০১৯-২০২০ = ১,০০০/-
- ২০২০-২০২১ = ১,০০০/-
- ২০২১-২০২২ = ১,০০০/-
- ২০২২-২০২৩ = ১,০০০/-
- ২০২৩-২০২৪ = ১,০০০/-
- ২০২৪-২০২৫ = ১,০০০/-
- ২০২৫-২০২৬ (নবায়ন ফি) = ৫,০০০/-
মোট পরিশোধযোগ্য = ১১,০০০/- (এগারো হাজার) টাকা।
৩। নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে:
নতুন সদস্যদের ক্ষেত্রে নির্ধারিত এককালীন ভর্তি ফি বাবদ ১৫,০০০/- টাকা ও বার্ষিক চাঁদা বাবদ ৫,০০০/- মোট= ২০,০০০/- পরিশোধ সাপেক্ষে সদস্যপদ প্রদান করা হবে।
সকল সদস্যকে যথাযথ হিসাব অনুযায়ী নির্ধারিত অর্থ নিম্নোক্ত ব্যাংক হিসাবে জমা প্রদান করে জমা রসিদ/পে-ইন স্লিপের কপি আপ্লোড করার জন্য অনুরোধ করা হল।
হিসাব নাম : National Association of Small & Cottage Industries of Bangladesh (NASCIB)
হিসাব নাম্বার : 0703901038490
ব্যাংকের নাম : Pubali Bank PLC
শাখা : Malibagh Brach, Dhaka